সৌদির সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

🗓 Sunday, 30 March 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 30 March 2025

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহী পুঠিয়া পৌরসভা এলাকার কৃষ্ণপুর গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিলো মোট ১৯ জন । পুরুষ মুসলি ১৬ জন এবং মহিলাদের উপস্থিত ৩ জন।

ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান, আমি এই বছরে প্রথম এই ঈদ জামাতে আদায় করেছি। আমি পূর্বে দেশের প্রচলিত নিয়মের ঈদের জামাত আদায় করতাম। তবে আমার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম এবারে ঈদের নামাজ আদায়ের পর আগের মত আমার অনেক ভালো লাগলো।

ইমাম মোঃ রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠেনা। চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা। সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয়।

আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসলি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর