বিস্তারিত দেখুন ফুটেজের মাধ্যমে…
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন কয়েকটি পরিবার।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদ-উল-আযহা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন চারঘাট উপজেলার ডাকরা এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিল মোট ১০ জন। এর মধ্যে পুরুষ মুসল্লি ৮জন এবং মহিলা ২ জন উপস্থিত ছিলেন।
ঈদের নামাজ আদায় করা একাধিক ব্যক্তি জানান, আমরা প্রতি বছরে এখানে ঈদ জামাতে আদায় করি। আমরা পূর্বে দেশের প্রচলিত নিয়মের ঈদের জামাত আদায় করতাম। তবে এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে আমরা অনেক খুশি। আগে মুসলি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় তিন-চার বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করে আসছি।