বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে শামসুল হুদার ক্যামেরায় ও হাসনাত হাকিমের প্রতিবেদনে…
স্কুলের গন্ডিটাও পার করতে পারেননি। অথচ একজন কৃষি বিজ্ঞানীর মতই তার দক্ষতা। স্বশিক্ষিত এই কৃষক উদ্ভাবন করেছেন প্রায় ২ শত বেশি ধানের জাত। দেশের সবচেয়ে সরু ধান, লম্বা ধানসহ বিভিন্ন ধরনের ধানের উদ্ভাবন করেন রাজশাহীর তানোরের কৃষি প্রেমী নূর মোহাম্মদ। কৃষি গবেষনার মাধ্যমে কৃষি খাতে অবদানের জন্য ইতিমধ্যে ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক, সেরা কৃষি উদ্ভাবক হিসেবে ২০১৮ সালে ‘তীর-প্রথম আলো কৃষি পুরস্কার এবং ২০২২ সালে দীপ্ত টিভি’র সেরা কৃষি উদ্ভাবক হিসেবে পুরস্কার পেয়েছেন।