বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে মহানগরীর আলুপট্টিতে জড়ো হয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করে।
র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।