বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর স্বেচ্ছায় রক্তদান সংগঠন হিলফুল ফুজুল এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া কলেজ প্রাঙ্গণ থেকে হিলফুল ফুজুল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ব্যানারে র্যালি বের করা হয়। র্যালিটি মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর সংগঠনের পক্ষ থেকে ব্লাড গ্রুপিং, রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার মেডিসিন ও হিলফুল ফুজুল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি ডা. মোঃ আশিকুজ্জামান রাসেল। এসময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট, নবজাতক, শিশু-কিশোর ও পুষ্টি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ হাসানুজ্জামান হাসু, ইউনাইটেড ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের পরিচালক মোঃ মীর ইলিয়াস ও হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রব নিশতারসহ বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও কর্মকর্তা-কমৃচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আর অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম, ফাহিম আল মুনতাসির ও খন্দকার মোঃ শাহানুর আলম (শান্ত)।