স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের বিকল্প নেই- রাজশাহী বিভাগীয় কমিশনার

🗓 Wednesday, 22 March 2023

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 22 March 2023

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব। এ জন্য গুজব প্রতিরোধের কোনো বিকল্প নেই।

আজ বুধবার (২২ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশের উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে চলছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, গুজবের কারণে যেন পিছিয়ে না পড়ি। এটা সঠিকভাবে চললে ২০৪১ সালের অনেক আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব। খাদ্যঘাটতি নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, চালসহ যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি; অথচ গুজবের মাধ্যমে ছড়ানো হয় বাংলাদেশে খাদ্যঘাটতি রয়েছে।

মাহে রমজান উপলক্ষ্যে পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কমিশনার বলেন, সামনে রমজান মাস, এ মাসে দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মিটিং করতে হয়। পৃথিবীর কোনো মুসলিম দেশে তা করতে হয় না।

গণমাধ্যমকর্মীদের সমাজের দর্পণ উল্লেখ করে মতবিনিময় সভায় জি এস এম জাফরউল্লাহ্ বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আমরা গুজব প্রতিরোধ করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এ জন্য তিনি সবার আগে গণমাধ্যমকর্মীদের গুজব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ, এন, এম, মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (আইসিটি) ড. মোঃ মোকছেদ আলীসহ পিআইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর