১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

🗓 Thursday, 25 December 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 December 2025

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার ১১টা ৩৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিকাল ৩টা ৫০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় লাখো জনতার ভিড় ঠেলে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। সারাদেশ থেকে আগত হাজার হাজার নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। বহুল প্রতিক্ষিত ভাষণে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত লাখো শহিদের রক্তের বিনময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।

তারেক রহমান বলেন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম (সা.)-এর যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করবো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী অবিসংবাদী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন- ‘আই হ্যাভ এ ড্রিম’। তেমনি আমিও আজ বলছি- আই হ্যাভ এ প্ল্যান। আর এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে।

এর আগে, মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধনা জানান। সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। উপস্থিত দলীয় নেতাকর্মীরাও নিচ থেকে স্লোগান দিতে থাকেন। এমসয় দুহাত নাড়িয়ে সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান। তিনি অসুস্থ মা ও বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং ভাষণ শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর