৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে নানা অনুষ্ঠান পালিত

🗓 Tuesday, 5 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 5 August 2025

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।
আজ সকালে রাজশাহী সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভের ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ব্যাংক বীমা কর্তৃপক্ষের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সাধারন জনগন।
শ্রদ্ধা জানানোর শেষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা।
পরে, জুলাই শাহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর