৮৫ বাংলাদেশিসহ মালয়েশিয়াতে ৬০০ অবৈধ অভিবাসী আটক

🗓 Saturday, 22 February 2025

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Saturday, 22 February 2025

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সাঁড়াশি অভিযান চালিয়ে মালয়েশিয়াতে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে সেদেশের পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশিও রয়েছেন বলে অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সের অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সি ৬২৮ জন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

জাফরি বলেন, আটককৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথিহীন, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়।

তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছে। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর