রাজশাহীর বরেন্দ্র কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহীর বরেন্দ্র কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের ক্যাম্পাসে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ রনজিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাভলু, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা রাকা, শিক্ষক প্রতিনিধি মো:আনারুস সাদাত, ভর্তি কমিটির আহবায়ক গোলাম মুর্ত্তজা রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইদ হাসান সহ সকল বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের মধ্যে ক্লাস রুটিন, কলম ও একটি কোর্ট ফাইল বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও উপস্থিত অতিথিগণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন তোমরা এখন থেকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সহকারিকুলামে দক্ষতা বাড়িয়ে পরিবার সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। এছাড়াও মাদক ও সন্ত্রাসবাদি না জড়িয়ে দেশ এবং সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেকে আলোর পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
