রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি’র সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

🗓 Saturday, 1 November 2025

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 1 November 2025

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মিরাতুজ জাহান মিলি  প্রতিবেদনে…

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন নজরুল হুদা। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

অপরদিকে, বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নম্বর সদস্য ও মাইনুল আহসান পান্নাকে ২ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অংশ হিসেবেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর