রাজশাহীতে যৌন হয়রানীকারী কথিত বৃদ্ধ ভিক্ষুক গ্রেফতার

🗓 Monday, 25 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 25 January 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ                 

রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মেয়েদেরকে যৌন হয়রানীকারী কথিত বৃদ্ধ ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার ভোররাতে মহানগরীর শেখেরচক পাঁচানীমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর পুলিশ।

সংবাদ সম্মেলনে মহানগর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, সম্প্রতি মহানগরীর রাস্তায় চলাচলকরী নারীদের অভিনব কায়দায় অশ্লীল আচরণ করতে দেখা গেছে এক বৃদ্ধের। ভিক্ষার নামে মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেটসহ বিভিন্ন জায়গায় এই বৃদ্ধকে নারীদের স্পর্শ করে অশ্লীল কাজটি করতে দেখা গেছে। এ বিষয়ে থানায় বাদিনী প্রেরণা সাহা অভিযোগ করলে এ বৃদ্ধকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বৃদ্ধের নাম এনামুল হক বুলু। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর