রাজশাহীর হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে তিনজনের মৃত্যু

🗓 Wednesday, 26 May 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 May 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ১৬,২২ এবং ২৯ নং ওয়ার্ডে তিনজন মৃত্যু বরণ করেন। করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে আর অপরজন রাজশাহীর। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে ১৬২ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগি ৩০ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩২ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৪ জন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর