কেরালায় দুর্ঘটনায় পড়া বিমানের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার, পরীক্ষায় জানা যাবে দুর্ঘটনার কারণ

🗓 Tuesday, 11 August 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 August 2020

👁️ ১৭ বার দেখা হয়েছে

ভারতের কেরালায় দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে। এবার সেটির তথ্য পরীক্ষায় বিমানটি কেন দুর্ঘটনায় পড়েছিল তা জানা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

গত শুক্রবার ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার মধ্যে রানওয়েতে পিছলে গিয়ে ভেঙে দুই টুকরো হয়ে যায়।

দুর্ঘটনায় দুই পাইলটসহ ১৮ জন আরোহী নিহত হন। বাকিরা কেরালার কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত এক দশকের মধ্যে এটি ভারতে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর