বন্যপ্রাণী নিয়ে অবৈধ ব্যবসা বন্ধে রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

🗓 Saturday, 25 September 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 25 September 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা-বাণিজ্য দমন এবং বাংলাদেশের সমৃদ্ধ বন্যপ্রাণী অস্তিত্ব ধরে রাখতে গণমাধ্যম কর্মীদের নিয়ে রাজশাহীতে একদিনের কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে রাজশাহী পর্যটন মোটেলে এ বিষয়ে গুণগত মানোন্নয়নে এবং গণমাধ্যমকর্মীদের সঠিক ও সম্পূর্ণ প্রতিবেদন লেখার দক্ষতা বাড়ানোর জন্য এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডাব্লিউসিএস বাংলাদেশ ও বন অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম।
কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন, ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. জাহাঙ্গীর আলম, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন, লিগ্যাল অ্যাডভাইজার ড. লস্কর মাকছুদুর রাহমান, সিনিয়র অ্যাডভাইজার তারিকুল ইসলাম এবং ডাব্লিউসিএস বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন প্রোগ্রামের কো-অর্ডিনেটর সামিউল মোহসেনিন।
কর্মশালায় বন্যপ্রাণী সংক্রান্ত সব প্রতিবেদন লেখার কলাকৌশল, শব্দচয়ন, তথ্য সংগ্রহ, বন্যপ্রাণীর পরিচয় ও ইতিহাস নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী সংক্রান্ত আইন ও নীতিমালা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের ৪০ জন প্রতিনিধি অংশ নেয়। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর