একদিনে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯

🗓 Sunday, 3 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Sunday, 3 October 2021

👁️ ১২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করে।
আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে অটক করে।
আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১১ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর