বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৪ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মৃত্যু বরণ করেন। মৃত ব্যাক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী ও নাটোরের ১ জন করে বাসিন্দা রয়েছেন । মৃত ব্যাক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৯২ টি।
রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২৪২ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৩ জন শনাক্ত হয়েছে। যা শতকরা ৫.৩৭ ভাগ। এর আগে গত পরশু ছিল ০.০৫ ভাগ।