আমাদের দেশের জনমত যত সক্রিয় হয়ে উঠেছে, এজন্য দ্রুত বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে: মেয়র লিটন

🗓 Saturday, 15 August 2020

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Saturday, 15 August 2020

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

বিভাগীয় মহানগরী রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাবেক সহ-সভাপতি শাহীন আখতার রেণীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র লিটন জানান,  আমাদের দেশের জনমত যত সক্রিয় হয়ে উঠেছে, এজন্য দ্রুত বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর