রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 Wednesday, 10 November 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 November 2021

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাট থানাধীন তাতারপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি টিম জানতে পারে চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নের মালেকার মোড় থেকে তাতারপুর হয়ে ২জন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ অটোতে করে বানেশ্বর বাজারের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে র‌্যাব সেখানে অভিযান চালালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি অটো থামিয়ে পালানোর চেষ্টা করলে, সঙ্গীয় ফোসের্র সহায়তায় একজনকে আটক করা হয়। এ সময় অটোতে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, পুঠিয়া থানাধীন মালিপাড়া এলাকার ছামাদ প্রামাণিকের ছেলে সান্টু প্রামাণিক।
তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর