রাজশাহীর চারঘাটে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

🗓 Thursday, 25 November 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 25 November 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত ফার্ম মেশিনারি ও পোস্টহারভেস্ট প্রসেস এবং কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল কৃষক সমাবেশ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, গতকাল বুধবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলায় শ্রীখন্ডী গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গাজিপুরের ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ
পাওয়ার এন্ড মেশিনারিজ উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: এরশাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর সরেজমিন গবেষণা বিভাগ অঞ্চল এক এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন, রাজশাহী বরেন্দ্র কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জগদীশ চন্দ্র বর্মন, পাবনার সরেজমিন গবেষণা বিভাগ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল ইসলাম।
সমাবেশে বক্তাগণ বলেন, কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদনের ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের ( এফ এম ডি পি ) আওতায় রিপার মেশিন প্রযুক্তির মাধ্যমে প্রতি বিঘায় সল্প সময়ে ধান ও গম করর্তন করা সম্ভব। বারি ডিটার মেশিনের মাধ্যমে গম, সরিয়া, মুগ, সারিবদ্ধ লাইনের মাধ্যমে জমিতে বীজ বপন করা হয়। শুধু এক লিটার জ্বালানীর মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে এই মেশিনের মাধ্যমে কৃষকের বীজ বপনে উদ্বুদ্ধ হচ্ছে।
সমাবেশে প্রায় অর্ধ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর