রাজশাহী কোর্ট কলেজের পুনর্মিলনী-২০২১ অনুষ্ঠিত

🗓 Friday, 17 December 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 December 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে রাজশাহী কোর্ট কলেজের পুনর্মিলনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী মহানগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন একটি রেঁস্তোরায় কোর্ট কলেজ এইচএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী-২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী কোর্ট কলেজের এইচএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী এ্যাডঃ শামিম আক্তার হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাকশিস রাজশাহী জেলা শাখার সভাপতি শফিকুর রহমান বাদশাহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে, কোর্ট কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অবঃ উপাধ্যক্ষ রইসুদ্দীন, অবঃ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ আলম, ইংরেজী বিভাগের অধ্যাপক এবিএম আব্দুল বারী ও ওবাইদুল হক, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুনাহার, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইউসুফ রিপন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক শহিদুল ইসলামসহ এইচএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানান ঘটনা স্মৃতিচারণ করেন এবং সহপাঠিদের সাথে তাদের বর্তমান কর্মময় জীবনের অভিজ্ঞতা একে-অন্যের সাথে শেয়ার করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর