বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, আজ সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চারঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা বেগম, সারদা থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, পুকুর খনন ও মাদকের সঙ্গে কোন রকম ছাড় নেই। চারঘাটকে মাদক মুক্ত করতে প্রশাসনকে আরো কঠোর এবং দায়িত্বশীল হতে হবে। যাতে করে কোন ভাবেই মাদকের ভয়াবহতা চারঘাটের যুব সমাজকে স্পর্শ করতে না পারে। সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম এসব কথাগুলো বলেন।