রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Wednesday, 26 January 2022

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 January 2022

👁️ ১১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে রাজশাহী কাস্টমস এক্রাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহীর কাস্টমস এক্রাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস জাফরউল্লাহ।

এসময় কাস্টমস এক্রাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ, রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার আহসান হাবিব, পাবনার ইশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।
চলমান করোনা মহামারির কারণে বড় ধরনের আয়োজন না করে সীমিত ভাবে আন্তর্জাতিক কাস্টমস দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর