রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

🗓 Wednesday, 30 March 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 March 2022

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে দুইজন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন ও উপসর্গ নিয়ে নওগাঁ জেলার একজন করে মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। আর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নিয়ে নতুন করে কোনো রোগী ভর্তি হয়নি।

বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ০৬ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৩৪ টি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর