রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক ২০॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Monday, 4 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 4 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২০ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২০ জনকে আটক করে। আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২০ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০৪ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৩ জনকে আটক করে।

এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর