বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ১৭ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ১৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৭ গ্রাম হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।