আরএমপি’র অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ২৪॥ মাদকদ্রব্য উদ্ধার

🗓 Thursday, 14 April 2022

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Thursday, 14 April 2022

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ২৪ জনকে আটক করে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২৪ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, কর্নহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০২ জনকে আটক করে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৬ গ্রাম হেরোইন, ১৪ বোতল ফেন্সিডিল, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ০১টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর