গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৩৭

🗓 Thursday, 21 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Thursday, 21 April 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩৭ জনকে আটক করে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩৭ জনকে অটক করে।

আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-১২ জন, তানোর থানা-০৯ জন, মোহনপুর থানা-০১ জন, বাগমারা থানা-০২ জন, দূর্গাপুর থানা-০১ জন, পুঠিয়া থানা-০৩ জন, চারঘাট মডেল থানা- ০৬ জন ও বাঘা থানা-০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও ০৮ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীর হেফাজত হতে মোট ১৮ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ, ৫৫ বোতল ফেন্সিডিল ও ২৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর