রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল আটটায়

🗓 Monday, 2 May 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Monday, 2 May 2022

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে প্রধান ইমাম হিসেবে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।

আর ঈদের দিন বৈরি আবহাওয়া থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে হযরত শাহমখদুম (রহ.) দরগা শরীফ জামে মসজিদে।

রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। এ ছাড়া মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এখানে সাহেববাজার বড় মসজিদসহ মধ্য শহরের পাঁচটি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। এবারও এখানে নারীদেরও জামাতে নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, শহরের প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে ঈদের নামাজ আদায় হবে। এ জন্য ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে ঈদগাহ কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদগাহে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর