রাজশাহীর বানেশ্বর বাজারে পুলিশের অভিযানে অবৈধ মজুদ প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দসহ আটক ৫

🗓 Tuesday, 10 May 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 10 May 2022

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর বানেশ্বর বাজার এলাকার চারটি গোডাউনে অভিযান চালিয়ে ৪’শ ৫৪ ব্যারেলে প্রায় ৯২ হাজার ৬’শ ১৬ লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ জন মজুমদারকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজারের ধানহাটা এলাকার ৪টি গোডাউনে অবৈধ বিপুল পরিমাণ ভোজ্য তেল রাখায়, অভিযান পরিচালনা করেন। এসময় বাজারের সরকার এন্ড সন্স থেকে ৭৪ ব্যারেল, এন্তাজ স্টোর থেকে ১৪২ ব্যারেল, মেসাস পাল এন্ড ব্রাদার্স থেকে ১০৩ ব্যারেল ও রিমা স্টোর থেকে ৭৫ ব্যারেল তেল জব্দ করে পুলিশ।

তেলগুলো বিক্রি না করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ এনে ব্যারেলগুলো জব্দ করা হয়। আর আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। তবে মজুতদারদের দাবি, তাদের বৈধ কাগজপত্র রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর