বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বাঘা থানার সহায়তায় আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয়।
এক কলেজ শিক্ষককে মারপিটের মামলায় গত বছরের ৬ জুলাই দিবাগত রাতে পুলিশ মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র পালিয়ে যায়। সেসময় বাড়িতে তাল্লাশী করে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী ও ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনার দুইদিন পর ৮ জুলাই দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার হন মুক্তার আলী। এরপর তিনি কয়েকমাস কারাগারে ছিলেন। পরে গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি।