রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধিকারে দাবিতে মানববন্ধন

🗓 Sunday, 6 September 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 6 September 2020

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

রাজশাহীতে মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী রামেক হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত ও সাংবাদিকদের প্রবেশাধিকারে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে মহানগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সমাজ উন্নয়ন কর্মী সুব্রত পাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, মহিলা পরিষদ রাজশাহীর নেত্রী আকলিমা খাতুন লিমা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহীর সহসভাপতি সেলিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আবদুল মতিন, প্রমুখ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশাজীবিরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত, মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী ইন্টার্ণ চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালে সাংবাদিকদের প্রবেশাধিকারে আল্টিমেটাম দেয়া হয়। আগামী সাতদিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে রাজশাহীবাসী রামেক হাসপাতাল ঘেরাও করে দাবি আদায়ে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর