রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ প্রক্সি পরীক্ষার্থীর ১ বছরের কারাদন্ড

🗓 Tuesday, 26 July 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 26 July 2022

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে তিন ‘প্রক্সি‘ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় সময় তাদের আটক করা হয়। এসময় পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ, তাদের এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. এখলাসুর রহমান, জান্নাতুল মেহজাবিন ও একজনের সঠিক পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভভ হয়নি। তাদের রোল যথাক্রমে ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমন, রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহান ও রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিলো। পরে দন্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর