রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় আটক ১২

🗓 Wednesday, 10 August 2022

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 10 August 2022

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১২ জনকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১২ জনকে আটক করে।

আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই১২ জনকে অটক করে।

আটকৃতদের মধ্যে তানোর থানা-০১ জন, মোহনপুর থানা-০১ জন, বাগমারা থানা-০৪ জন, পুঠিয়া থানা-০৪ জন, চারঘাট মডেল থানা-০১ জন ও বাঘা থানা-০১ জনকে আটক করে। এদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য মামলায় আরও ০৬ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর