রাজশাহীতে কাবাডি খেলার উদ্বোধন করলেন অভিনেত্রী মাহিয়া মাহি

🗓 Friday, 4 November 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Friday, 4 November 2022

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর তানোর উপজেলায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) তানোর উপজেলার মুন্ডমালা ফজর আলী ডিগ্রি কলেজ মাঠে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি সরকার। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভানেত্রী ফাল্গুনী আহমেদ ও সুপার হিরো ডি এ তায়েব। প্রতিযোগিতায় রাজশাহী জেলা পুলিশ দলসহ জেলার ০৯টি উপজেলার ০৯টি কাবাডি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজি হাবিবুর রহমান। এসময় উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর