গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৪২

🗓 Tuesday, 6 December 2022

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 6 December 2022

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৪২ জনকে আটক করে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪২ জনকে আটক করে।

আটকৃতদের মধ্যে গোদাগাড়ী মডেল থানা-০৫ জন, তানোর থানা-০৭ জন, মোহনপুর থানা-০৩ জন, বাগমারা থানা-১১ জন, দুর্গাপুর থানা-০৪ জন, পুঠিয়া থানা-২ জন, চারঘাট মডেল থানা-০১ জন ও বাঘা থানা পুলিশ-০৯ জনকে আটক করে। এদের মধ্যে ২৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য মামলায় আরও ০৮ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫৮.৫ গ্রাম হেরোইন, ১০০ লিটার চোলাইমদ ও ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর