রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে গোসলে নেমে ২ কলেজ শিক্ষার্থী নিখোঁজ

🗓 Saturday, 10 June 2023

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Saturday, 10 June 2023

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর ৭ নং ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় পদ্মানদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম (১৭) ও দরগাপাড়া এলাকার মৃত খাজা মইন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৭)। রিফাত ও গোলাম সারোয়ার দুজনই রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর দুটি ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, রাজশাহীর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নয় শিক্ষার্থী বেলা ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে সাঁতার না জানায় রিফাত ও সারোয়ার তলিয়ে যায় এবং তাদের সাথে থাকা নাসির ও হাসানসহ অন্য সাতজন শিক্ষার্থী পাড়ে উঠে আসে।

তারা পাড়ে উঠে আশপাশের লোকজনদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পদ্মায় নামে। এরই মধ্যে বেলা সাড়ে ১১ টায় স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। তিনি বলেন, দুই শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্বক প্রচেষ্টা চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর