রাজশাহী বিভাগীয় রিকভারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

🗓 Tuesday, 13 June 2023

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 June 2023

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে মাদকাসক্ত জীবন থেকে ফিরে আসা রিকভারী ব্যক্তিদের নিয়ে বিভাগীয় রিকভারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০.০০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে মাদকাসক্ত থেকে সুস্থ্য জীবনে ফিরে আসা ব্যক্তিবর্গ ও অভিভাবকদের সম্মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ রিকভারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নাসরিন আক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ড. মোঃ রাকিজুজ্জামান, রাজশাহী বিভাগীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ শেখ রবিউল আখতার ও আপস এর নির্বাহী পরিচালক আবুল বাসার পল্টু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তরুণ ও যুব সমাজ দেশের সম্পদ তাই তাদের রক্ষা করতে মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন উল্লেখ করে বক্তারা আরও বলেন, সন্তানদের প্রতি অভিভাকদের বেশি করে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি খোঁজ খবর রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাদকবিরোধী কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান বক্তারা।

এছাড়া অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও রিকভারী ব্যক্তি ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর