রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন

🗓 Wednesday, 26 July 2023

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 26 July 2023

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে ২০ দিন ব্যাপি বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক বন বিভাগের আয়োজনে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীনপ্লাজায় বিভাগীয় বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

মেলা উপলক্ষ্যে বেলা ১১টায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে রাজশাহী সিটি করপোরেশন গ্রীনপ্লাজা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর সেখানে “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা ও সামাজিক বন বিভাগের বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং টবের স্টলসহ মোট ৬২টি স্টল রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর