রাজশাহীতে বিশ্ব ব্যাপি ক্লাইমেট স্ট্রাইক সপ্তাহ উপলক্ষে গাছের চারা বিতরণ

🗓 Friday, 25 September 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 25 September 2020

👁️ ১৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে বিশ্ব ব্যাপি ক্লাইমেট স্ট্রাইক সপ্তাহ উপলক্ষে “এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের” মাধ্যমে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে “আরডিআরএস বাংলাদেশ” বাস্তবায়নে রাজশাহীর পুঠিয়া উপজেলার চারটি ইউনিয়নে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সমন্বয়কারি এলিজাবেদ মারান্ডিসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন দ্বারা আক্রান্ত গ্রামীণ এলাকার তরুন ও তরুনীদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের উন্নয়নে কাজ করছে। ১৫-২৯ বছর বয়সী যুবরা বৈশ্বিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে তৃনমূল পর্যায় থেকে পৃথিবী রক্ষার আন্দোলন গড়ে তুলেছেন। প্লাসটিক দ্রব্যদির পরিবেশের মারাত্মক ক্ষতির দিক ও প্লাসটিকের ব্যবহার কমাতে উদ্বুদ্ধ করনে তরুন-তরুনীরা কাজ করছেন।

এসময় পুঠিয়া উপজেলার চারটি ইউনিয়নে ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করনে মাইকিং করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর