রাজশাহীর পদ্মায় ১৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি, নিখোঁজ দুই, উদ্ধার চালাচ্ছে ফায়ার সার্ভিস

🗓 Friday, 25 September 2020

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Friday, 25 September 2020

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর পবা উপজেলার হারুপুর নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ জন সাঁতরে তীরে ফিরে আসলেও দুইজন নিখোঁজ রয়েছে।

আজ বিকেলে এ ঘটনা ঘটে।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলো। এ সময় নবগঙ্গা এলাকায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে উঠে আসে। বাকি দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে সুচনা নামের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিমন নামের একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন অসুস্থ্য হয়ে পড়ে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এমএম মাসুদ পারভেজ বলেন, ওই নৌকাতে যারা ছিল তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার খোলাবনা গ্রামে। বেড়ানোর জন্য তারা বের হয়েছিল। পরে নৌকা ভাড়া করে পদ্মায় তারা ঘুরছিল। নিখোঁজ সুচনা ও রিমন খালাতো ভাইবোন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর