রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২, উদ্ধার অভিযান অব্যাহত, পুলিশের মামলা

🗓 Saturday, 26 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 26 September 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

সকাল থেকে তাদের উদ্ধারে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। নিখোঁজদের মধ্যে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিবিএ শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই ৮ম শ্রেনীর শিক্ষার্থী রিমন। সূচনা ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ অপরজন রিমনের বাড়ী বাড়ি নওগাঁয়।

রাজশাহী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদি মাসুদ জানান, নৌকাডুবির ঘটনায় আজ দুপুরে নৌকার দুই মালিক ও মাঝিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাইফ জ্যাকেট বাধ্যতামূলক ভাবে না পরিয়ে অবহেলার সাথে নৌকা চালানোয় রাজশাহীর নৌপুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামীরা হলেন, নৌকার মালিক ইসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর