বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা এবং হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। গতকাল সন্ধ্যায় ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম গাঙপাড়া এলাকায় হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে বেশ কিছু কিশোর। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশনায়, গতকাল দিবাগত শাহমখদুম থানা পুলিশ ও আরএমপি ডিবি’র যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। রাতে শাহমখদুম থানা এলাকাসহ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: সোহেল রানা (২১), মো: মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো: রফিকুল ইসলাম সম্রাট (২১) মো: নাজমুস সাকিব আবির (২১), মো: মোহাইমিনুল শেখ (২০), মো: জিসাদ (২০) ও মো: মারুফ হোসেন (২১)। তারা সকলেই মহানগরীর শাহমখদুম থানা এলাকার বাসিন্দা। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।