রাজশাহীতে ২৮ দিনে ৪০টি মামলায় বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার

🗓 Saturday, 25 November 2023

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 Saturday, 25 November 2023

👁️ ২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বিএনপি’র নেতাকর্মীদেও অন্যায় ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর ঢাকার বিএনপি’র মহাসমাবেশের পর থেকে ১৩শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরনো মিলিয়ে ৪০ টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলেন, রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী। বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে। কোন নেতাকর্মীকে গ্রেফতার না করে এবং ভুয়া মিথ্যা ও বানোয়াট মামলা প্রদান না করে। আমরা রাজশাহী মহানগর ও জেলার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি এবং একই সাথে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকারের সু-বুদ্ধির উদয় হবে। দেশের গণতন্ত্র পতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, হত্যা, গুম, খুন, নির্যাতন নিপীড়ন বন্ধকরে জনগণের দায়ীর মুখে পদত্যাগ করে দেশে শান্তি ফিরিয়ে আনবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশাসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর