রাজশাহীর গোদাগাড়ীতে ৬১৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী

🗓 Tuesday, 28 November 2023

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 28 November 2023

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিয়ান চালিয়ে ৬১৯ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ । আজ মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ উপজেলার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন আবু তাহেরের ছেলে আপন আলী (২২)। এসময় মাদকদব্য উদ্ধার করা হয়। র‌্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর