বিএনপি-জামায়াতের ২৪ ঘন্টার হরতালে রাজশাহীতে জীবন স্বাভাবিক

🗓 Thursday, 30 November 2023

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 30 November 2023

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে রাজশাহীতে জীবন স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে মহানগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলে করে এসে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। পরে তারা রাস্তায় ইট পাটকেল ভেঙ্গে পালিয়ে যায়। তবে হরতালের সমর্থনে বিএনপি’র কোন নেতাকর্মীদের রাজপথে অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যায়নি। এছাড়া যথাসময়ে রেলস্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে লোকাল দুই-একটি বাস চলাচল করছে। মহানগরীতে রিকশা ও অটো রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল হওয়ায় দোকানপাট খুলেছে। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ন সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র‌্যাব ও পুলিশ। হরতাল প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর