বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই ১২ জনকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।#