রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেয়া স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

🗓 Saturday, 3 October 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Saturday, 3 October 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিড ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দেয়া স্বামী কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তার যুবকের নাম মুরাদ হোসেন (৩০)। তার বাবার নাম রাফিকুল ইসলাম। মুরাদ পেশায় একজন ট্রাকের হেলপার। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়ির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুঁড়ে তার স্ত্রী মাহবুবা খাতুনের (১৫) মুখ ঝলসে দেয়া হয়। মাহবুবা তার মা এবং ভাইয়ের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিল। তার মা সেফালি বেগমের দাবি, দাহ্য পদার্থ ছুঁড়ে পালানোর সময় তিনি তার মেয়ে জামাই মুরাদকে জানালার পাশে দেখেছেন। ঘটনার পর ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আর রাতে মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন সেফালি বেগম।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারে বলা হয়েছে মুরাদ এসিড ছুঁড়ে মাহবুবার মুখ ঝলসে দিয়েছেন। দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। গ্রেপ্তার মুরাদকে আজই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর