রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়ের সময় যা বললেন নবাগত এসপি মাসুদ

🗓 Wednesday, 7 October 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 7 October 2020

👁️ ৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টার জেলা পুলিশ লাইনের সভা কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এ বি এম মাসুদ অংশগ্রহন করেন। এসময় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

নবাগত পুলিশ সুপার বলেন, মাদক ও ধর্ষণের ব্যাপারে জেলা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে, এখানে কে কি পরিচয় বহন করে তা দেখা হবে না। আর কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ পেলে, ডোপ টেষ্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে কক্সবাজারে কর্মরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত মেজর এসকে সিনহার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এসপি মাসুদ বলেন, যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, মাহামুদুল হাসান, মতিউর রহমান সিদ্দিকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর