রাজশাহীতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ

🗓 Saturday, 10 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 10 October 2020

👁️ ১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর উপর ঘৃন্য সহিংসতার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরাম রাজশাহীর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন ও সমাবেশকে সংহতি প্রকাশ করে রাজশাহী মহানগর বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে বক্তব্য রাখেন।

এসময় সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরাম রাজশাহীর নেতৃবৃন্দ ও মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, দেশ আজ ধর্ষকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে, বিচারহীনতার কারণে দেশে আজ ধর্ষন ও শিশু নির্যাতন বেড়ে চলেছে। এজন্য ধর্ষনকারীদের বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শেষ করার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর